“অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই; ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করুন”
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ করতে হবে। সাহস থাকলে নির্বাচনে এসে জনসমর্থন প্রমাণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উন্নয়ন উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়নের কারণে গ্রাম এখন শহর হয়েছে। বিভিন্ন রাস্তা ঘাট হয়েছে। মানুষের কর্মসংস্থান হয়েছে। কেউ না খেয়ে থাকে না। ভাতের অভাব এখন নেই। দেশে খাদ্যের অভাব নেই। আমরা ভবিষ্যতে বিদেশে খাদ্য রপ্তানি করবো।
তিনি আরও বলেন, যে বৃদ্ধ মায়েরা-বাবারা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো। এখন আর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছেন।একইভাবে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা দিয়ে ও খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা করে চাল দিয়ে অসহায় মানুষের পাশে আছে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড; ঝুঁকিতে বাংলাদেশ






ডিম, আলু ও পেঁয়াজের দাম নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে: বাণিজ্যমন্ত্রী - Tathya Sangjog
November 9, 2023[…] […]
"বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে" - Tathya Sangjog
November 9, 2023[…] […]